1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাবেক এনসিপি নেতার কারখানায় ফের অভিযান, নকল ওষুধ জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জানাজার সময় কবরস্থানের পাশ থেকে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ১ এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে: রিজভী লুৎফর রহমান সড়কের হোটেল পুলবাগ ঘিরে জমজমাট জুয়া-মাদকের কারবার কলাপাড়ায় শিশু জিসানকে ‘রক্তের নাতি’ দাবি করলেন বিএনপি নেতা চুন্নু জবাবদিহি না থাকলে রাষ্ট্র বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন হোস্টেলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ভোলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সাবেক এনসিপি নেতার কারখানায় ফের অভিযান, নকল ওষুধ জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরের গোয়ালচামটে এনসিপির সদ্য বহিষ্কৃত এক নেতার আয়ুর্বেদিক কারখানায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ ও শিশুদের জন্য ক্ষতিকর জেল জব্দ করেছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)।

এ ঘটনায় কারখানার ম্যানেজার জিল্লুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌরসভার গোয়ালচামট ১ নম্বর সড়কের ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার কারখানার মালিক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাইজিদ হোসেন শাহেদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কারখানাটিতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল যৌন উত্তেজক ওষুধ এবং শিশুদের ক্ষতিকর জেল জব্দ করা হয়। তল্লাশির সময় কারখানা কর্তৃপক্ষ ওষুধ তৈরির বৈধ কোনো কাগজপত্র বা সনদ দেখাতে পারেনি।

আদালত সূত্রে জানা গেছে, অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা ক্ষতিকর তরল ওষুধ স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ওষুধ ও মালামাল জব্দ করা হয়। ওষুধ তৈরির ভারী যন্ত্রপাতিও জব্দ করে স্থানীয় বাড়ির মালিকের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে বিচারিক কার্যক্রম পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ জানিয়েছেন, আটক শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আয়ুর্বেদিক কারখানাটিতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখানে মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর নকল ওষুধ তৈরি হচ্ছিল এবং এসব তৈরির কোনো বৈধ অনুমোদন ছিল না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network