1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত-বিএনপি নেতারা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত-বিএনপি নেতারা

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির ও চাপ প্রয়োগের অভিযোগে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিরপুর থানায় নিয়ে আসা হয়।

সূত্র আরও জানায়, হাফিজুর রহমানকে গ্রেফতারের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম ও বিএনপি নেতা মেহেরুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন থানায় আসেন। তারা গ্রেফতার হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন। এর এক পর্যায়ে তাদেরকে আটক করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। এ জন্য তাদেরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর দুই দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network