1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চালু হচ্ছে ‘সার কার্ড’, পাবেন ৬০ হাজার কৃষক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁনের বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন কাজী জাবের আহমেদ জাল নথি তৈরি ও অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক চরফ্যাশনে নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারী গণপিটুনিতে আহত, বসত ঘরে আগুন এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার

চালু হচ্ছে ‘সার কার্ড’, পাবেন ৬০ হাজার কৃষক

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কৃষকদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলা কৃষি বিভাগ। আসন্ন রবি মৌসুমকে সামনে রেখে প্রকৃত কৃষকদের ‘সার কার্ডের’ মাধ্যমে সার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ব্লকের কৃষকদের তথ্য সংগ্রহ করে উপসহকারী কৃষি কর্মকর্তারা ‘সার কার্ড’ বিতরণ শুরু করেছেন। কৃষি বিভাগের পরিকল্পনা অনুযায়ী, উপজেলার প্রত্যেক কৃষককে এ কার্ডের আওতায় আনা হবে। জলঢাকা উপজেলায় কৃষকের সংখ্যা ৬০ হাজারের বেশি।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সার কার্ডে কৃষকের ছবি, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জমির পরিমাণের তথ্য সংরক্ষণ করা হবে।

প্রতিবার সার নেওয়ার সময় কার্ডে সারের পরিমাণ, ফসলের নাম ও বিতরণের তারিখ উল্লেখ করা হবে। এতে একজন কৃষকের প্রাপ্যতা অনুযায়ী সার পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বিতরণে অনিয়মের সুযোগ কমবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

কৃষি বিভাগ সূত্রে আরও জানা গেছে, এর আগে দেশব্যাপী কৃষকদের জন্য কৃষি কার্ড তৈরি করা হলেও পরবর্তী সময়ে ওই তালিকা হালনাগাদ করা হয়নি। এবার রবি মৌসুমের আগে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের নতুন করে তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকার ভিত্তিতে সাময়িক মেয়াদের ‘সার কার্ড’ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, “জলঢাকা উপজেলায় সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই কৃষকদের সার কার্ড দেওয়া হচ্ছে। এতে প্রকৃত কৃষক ছাড়া অন্য কারও সার নেওয়ার সুযোগ কমবে।”

তিনি বলেন, “উপজেলার সকল কৃষককে এই কার্যক্রমের আওতায় আনা হবে। একই সঙ্গে একজন কৃষক কতটুকু সার নিয়েছেন, তার হিসাবও সংরক্ষণ করা হবে। ফলে প্রকৃত কৃষকরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাবেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network