1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁনের বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন কাজী জাবের আহমেদ জাল নথি তৈরি ও অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক চরফ্যাশনে নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারী গণপিটুনিতে আহত, বসত ঘরে আগুন এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার

পাবলিক টয়লেট ভেঙে বিএনপি অফিস, এমপির উপস্থিতিতে উচ্ছেদ

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর সুবর্ণচরে সরকারি বরাদ্দে নির্মিত একটি পাবলিক টয়লেট ভেঙে অবৈধভাবে স্থাপন করা বিএনপি কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উপস্থিতিতে এক অভিযানে স্থাপনাটি দখলমুক্ত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দীঘি বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুবিধার্থে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট একটি শৌচাগার নির্মাণ করা হয়।

সম্প্রতি স্থানীয় কয়েকজন বিএনপি কর্মী সরকারি শৌচাগারটি ভেঙে সেখানে দলীয় কার্যালয় হিসেবে দুটি ঘর তৈরি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সংবাদের সত্যতা পেয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এমপির উপস্থিতিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা অবৈধ স্থাপনাটি ভেঙে জায়গাটি পুনরায় দখলমুক্ত করেন।

এ বিষয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, সরকারি বা জনস্বার্থের জায়গা দখল করার সুযোগ কারো নেই। দলীয় পরিচয় অপব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল বরদাশত করা হবে না।

ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। দখলমুক্ত স্থানে পুনরায় জনসাধারণের ব্যবহারের জন্য পাবলিক টয়লেট চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network