1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারী গণপিটুনিতে আহত, বসত ঘরে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁনের বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন কাজী জাবের আহমেদ জাল নথি তৈরি ও অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য আটক চরফ্যাশনে নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারী গণপিটুনিতে আহত, বসত ঘরে আগুন এআই দিয়ে নারী সেনা সেজে প্রেম, প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, সন্ধান চায় পরিবার রাঙ্গাবালীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার

চরফ্যাশনে নিখোঁজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারী গণপিটুনিতে আহত, বসত ঘরে আগুন

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে বাশার পন্ডিত (৩৫) নামে এক ব্যবসায়ী যুবক নিখোঁজ হন। রবিবার বেলা ১২টায় জলাশয় থেকে ওই ব্যবসায়ীর গলায় দাগ ও পেট কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ আইচা থানার পুলিশ।
 উপজেলার নজরুল নগর ৩ নম্বর ওয়ার্ডে মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে সন্দেহভাজন নারী সালমা বেগমকে মৃতের আত্মীয় স্বজন ও উত্তেজিত এলাকাবাসী বিবস্ত্র করে পিটিয়ে গুরুতর আহত করে। বিক্ষুব্ধ জনতা ওই নারীর বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় সালমা নামে এক নারী ফোন করে বাশার পন্ডিতকে তাঁর বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন বাশার।
রবিবার বেলা ১২টায় সালমার বাড়ির সংলগ্ন  কচুরিপানায় ভরা একটি জলাশয় থেকে গলায় দাগ ও পেট কাটা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আহত ওই নারীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন সালমার স্বামী সাইদুর রহমান ও রফিক নামের ২জনকে আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। নিহত বাশার পন্ডিত উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে।
 সন্দেহভাজন সালমা একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল মৃধার মেয়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এবং দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির সহ পুলিশের সদস্যরা।
 নিহতের বাবা আবুল কাশেম বলেন, আমার ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে নেওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে গলায় দাগ ও পেট কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান পিপিএম জানান, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন সালমা ও তাঁর স্বামীকে আটক করা হয়েছে। ঘটনার সাথে  জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network