1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমঞ্চে যাবে ছৈলার চর: ঝালকাঠির জেলা প্রশাসক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমঞ্চে যাবে ছৈলার চর: ঝালকাঠির জেলা প্রশাসক

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মো:মেহেদী হাসান, ঝালকাঠী,কাঠালিয়া প্রতিনিধি : ডিজিটাল  রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬।
​আজ রবিবার দুপুরে বিষখালী নদীর তীরে অবস্থিত জেলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলার চরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য উৎসব ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রঙ-বেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ঝালকাঠির পর্যটন শিল্পকেও এই আধুনিক ধারার সাথে যুক্ত করতে হবে।
ডিজিটাল প্রচার ও আধুনিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ছৈলার চরের মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিশ্বমঞ্চে তুলে ধরার ওপর জোর দেন তিনি।
​পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ছৈলার চরের লেক সংস্কার ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতিমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।
এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।
তিনি ছৈলার চরের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ছৈলা গাছের বন ও জীববৈচিত্র্য রক্ষা করে একে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network