1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় মারধরে তিন দাঁত পড়ে যাওয়ার ঘটনায় স্কুলছাত্রীর মামলার আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

বরগুনায় মারধরে তিন দাঁত পড়ে যাওয়ার ঘটনায় স্কুলছাত্রীর মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য বেতাগী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেতাগীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে শিশুটির তিনটি দাঁত পড়ে যায় এবং সে গুরুতর আহত হয়।

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা আগেই গ্রেপ্তার হলেও প্রধান আসামি ফয়সাল আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তারের দাবিতে এর আগে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, গ্রেপ্তার আসামিকে এসআরবি-৮-এর সদস্যরা তাদের কাছে হস্তান্তর করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network