1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার যুগিরঘোল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. রাকিব (২৬)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নওয়াপাড়া এলাকার আ. রশিদের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যুগিরঘোল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার মেসার্স আলম মেডিকেল হলের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক থেকে চার কেজি গাঁজাসহ মো. রাকিবকে আটক করা হয়।

এ বিষয়ে ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘আটক যুবকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network