1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ৯টায় কুয়াকাটা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এতে উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, ট্যুরিস্ট পুলিশ, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পর্যটনকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পর্যটন হলিডে হোমসে শেষ হয়।

এরপর পর্যটন হলিডে হোমস মিলনায়তন সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪-পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ, দীর্ঘ সমুদ্রসৈকত, রাখাইন সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর এখানে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে।

পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানবাহন ও পর্যটনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলেন, পর্যটন মৌসুমে কুয়াকাটায় পর্যটকের চাপ বাড়লেও বিভিন্ন সমস্যা এখনো রয়েছে। এসব সমস্যা সমাধান করা গেলে পর্যটকের অবস্থানকাল বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী ও কুয়াকাটা হোটের-মোটেল ওনার্স এ্যাসেসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network