1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাসিনার জন্মদিনের কেকসহ আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

হাসিনার জন্মদিনের কেকসহ আ. লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাঁশখালীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ. লীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শেখেরখীল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ হোসেন (৫৫), বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী জাকের আহাম্মদ (৬০), গণ্ডামারা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী রিয়াজ উদ্দিন (২১), সৈয়দ নুর হৃদয় (২৩), এস.এম. মোজাম্মেল হক (২২), আজাদ মিয়া (১৮), যুবলীগ কর্মী জাফর আহাম্মদ (৩২) এবং শীলকূপ ইউনিয়ন যুবলীগ কর্মী জমির উদ্দিন (২৮)।

পুলিশ জানায়, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে কয়েকজন যুবক জড়ো হয়ে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোববার রাতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। এ সময় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার প্রস্তুতির অভিযোগে একটি কেক জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী-সমর্থক ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network