1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজি ও ছিনতাই, ছাত্রদল নেতাসহ দুজন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজি ও ছিনতাই, ছাত্রদল নেতাসহ দুজন গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় এক অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ মহানগর ছাত্রদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. মনজুরুল ইসলাম (৩০) ও তার সহযোগী মো. ছামির ইসলাম (২০)।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এসআরবি-১১-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এসআরবি জানায়, গ্রেপ্তারের সময় তাদের তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

গ্রেপ্তার ছামির ইসলাম কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে এবং মনজুরুল ইসলাম একই এলাকার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা আমার দেশকে বলেন, এই কমিটিগুলো পূর্ববর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না।

এসআরবি কুমিল্লার উপপরিচালক সালমান ইবনে আলম জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network