1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আদালতে নেওয়ার পথে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের ওপর ডিম নিক্ষেপ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জামিনে বেরিয়েই মামলার বাদীর ওপর হামলা, আহত ২ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার বরিশালে তুলে নিয়ে যুবলীগ কর্মীকে নির্যাতন, বিএনপি নেতার দাবি—‘ধরতে বলেছিল পুলিশ’ পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর, উদ্ধার করল পুলিশ পদ বাণিজ্যের অভিযোগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, চিঠি ফাঁস পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের মিছিল ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক সুবিধা, শি-ট্রাম্প বৈঠকে ৮ দফা সমঝোতা

আদালতে নেওয়ার পথে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের ওপর ডিম নিক্ষেপ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজার থেকে গ্রেফতার বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনসহ চার নেতাকর্মীকে আদালতে হাজির করার সময় ডিম নিক্ষেপ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সরকারি আজিজুল হক কলেজ ও শাহ সুলতান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা গ্রেফতারকৃতদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া অন্য নেতারা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আবু জাফর সিদ্দিক রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগকর্মী শাহিন ফেরদৌস হোসেন।

সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি তারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকার একটি রিসোর্ট থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ৫ আগস্ট কেন্দ্রিক বৈষম্যবিরোধী মামলাগুলোর আসামিদের ধরতে আমাদের নিরবচ্ছিন্ন তৎপরতা ছিল। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, কারও কারও বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা আছে। এর মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহিনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য উদ্ধারের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network