1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, নারী গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, নারী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেদেনা খাতুন (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসি। তিনি উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা তাকে উপজেলার চানদিয়াড় গ্রাম থেকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেদেনা খাতুন নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে চান্দিয়ার গ্রামের হতদরিদ্র কয়েকজন নারীর কাছে থেকে টাকা দাবি করছিলেন। এসময় তিনি কয়েকজনের কাছ থেকে এক হাজার টাকা হাতিয়ে নেন।

ওই নারী জানান, ফ্যামিলি কার্ডের জন্য তাকে টাকা দিলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কার্ডধারীরা প্রতিমাসে সরকারি আর্থিক সহায়তা পাবেন। এসময় তিনি ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য বিভিন্ন ধরনের সরকারি ভুয়া ফরম দেখিয়ে স্থানীয়দের আস্থা অর্জনের চেষ্টা করেন।

তিনি দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ছবি সংগ্রহ করতে থাকেন। এসময় তার আচরণে এক নারীর সন্দেহ হলে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। সংবাদ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে বেদেনা খাতুনকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে বেদেনা খাতুনকে থানা হেফাজতে নেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই নারীকে থানা হেফাজতে আনা হয়। এ বিষয়ে কারও লিখিত অভিযোগ না পওয়ায় তাকে ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network