ভাণ্ডারিয়ায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত স্কুলছাত্রীর লাশ উদ্ধার
আপডেট সময় :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ভাণ্ডারিয়ায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত স্কুলছাত্রীর লাশ উদ্ধার
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাহিরা আক্তার(১৭)নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মধ্য চিংগুরিয়া গ্রামে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত ওই মাহিরা ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেণীতে পড়ালেখা করছিলো। তার বাবা মো. আলমগীর হোসেন ঢাকা বিশ^বিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবশে বিভাগের লাইব্রেরীয়ান চাকুরিতে অবসরে যান। বর্তমানে তিনি ঢাকায় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, স্কুলছাত্রী মাহিরার তিনবছর বয়সে মা মারা গেলে তারা বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মাহিরা সৎ মায়ের সংসারে বসবাস করতো। এলাকাবাসির...
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাহিরা আক্তার(১৭)নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মধ্য চিংগুরিয়া গ্রামে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই মাহিরা ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেণীতে পড়ালেখা করছিলো। তার বাবা মো. আলমগীর হোসেন ঢাকা বিশ^বিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবশে বিভাগের লাইব্রেরীয়ান চাকুরিতে অবসরে যান। বর্তমানে তিনি ঢাকায় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, স্কুলছাত্রী মাহিরার তিনবছর বয়সে মা মারা গেলে তারা বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মাহিরা সৎ মায়ের সংসারে বসবাস করতো। এলাকাবাসির অভিযোগ, সৎ মায়ের সংসারে মাহিরা নানা অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার হন। এসব কারনে মাহিরার মুত্যু ঘটেছে।
তবে স্কুলছাত্রী মাহিরার সৎ মা সুমাইয়া আক্তার দাবি করেন, প্রতিদিনের মতোন রাতের খাবার খেয়ে মাহিরা নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো মাহিরাকে ঝুলতে থাকতে দেখে তিনি প্রতিবেশীদেও খবর দেন। পওে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মিরাজ বেপারী নামে সৌদিপ্রবাসি এক তরুণের সাথে মেয়ে মাহিরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দুই মাস আগে সে সম্পর্ক ভেঙ্গে যায়। এ কারনে মাহিরা আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, গ্রামবাসির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল হতে ওই স্কুলছাত্রীর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্য তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চি হওয়া সম্ভব নয়। স্কুল ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রত্রিয়া চলছে।