1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর, উদ্ধার করল পুলিশ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জামিনে বেরিয়েই মামলার বাদীর ওপর হামলা, আহত ২ বরিশালে এলপি গ্যাসের জন্য হাহাকার বরিশালে তুলে নিয়ে যুবলীগ কর্মীকে নির্যাতন, বিএনপি নেতার দাবি—‘ধরতে বলেছিল পুলিশ’ পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর, উদ্ধার করল পুলিশ পদ বাণিজ্যের অভিযোগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, চিঠি ফাঁস পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের মিছিল ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক সুবিধা, শি-ট্রাম্প বৈঠকে ৮ দফা সমঝোতা

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর, উদ্ধার করল পুলিশ

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পোষা পার্সিয়ান বিড়াল হারিয়ে যাওয়ার পর পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন গৃহবধূ খুশি খাতুন (৪১)। বিভিন্নভাবে যোগাযোগ ও খোঁজাখুঁজি করেও বিড়ালটির সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

পরে বুধবার (৩০ সেপ্টেম্বর) হারানো সেই প্রিয় পোষা বিড়ালটি উদ্ধার করা হয়েছে। পরে সেটি মালিক খুশি খাতুনের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। গৃহবধূ খুশি খাতুন পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর কাবলী মওলা রোডের রেজাউল করিমের স্ত্রী।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়ি থেকে খুশি খাতুনের পোষা পার্সিয়ান বিড়ালটি বের হয়ে যায়।
এরপর আর বাড়িতে ফিরে আসেনি। আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও বিড়ালটির সন্ধান না পেয়ে এলাকায় হারানো বিজ্ঞপ্তির পোস্টার টাঙানো হয়। সেইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তিনি।

হারানো বিজ্ঞপ্তি প্রচারের পর ওমা খাতুন নামে এক নারী একটি মোবাইল নম্বর থেকে খুশির মোবাইলে ফোন করেন। তিনি জানান, হারিয়ে যাওয়া বিড়ালটি তার কাছে রয়েছে। বিড়ালটি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসাও করিয়েছেন বলে জানান ওই নারী।

‎তখন খুশি বিড়ালটি কোথায় রয়েছে এবং তার ঠিকানা জানতে চান। ওই নারী সঠিক ঠিকানা না দিয়ে ফোনটি বন্ধ করে দেন। পরে বিভিন্নভাবে যোগাযোগ ও খোঁজাখুঁজি করেও বিড়ালটির সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ করেন খুশি খাতুন।

‎বিড়ালটি ফিরে পেয়ে খুশি খাতুন বলেন, অনেক দিন ধরে বিড়ালটিকে খুঁজেছি। বিজ্ঞাপন দেওয়ার পর যখন জানতে পারলাম এটি একজনের কাছে আছে, তখন আশা জেগেছিল। পরে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় খুব চিন্তায় ছিলাম। শেষ পর্যন্ত আমার বিড়ালটি ফিরে পেয়েছি এটাই সবচেয়ে বড় আনন্দ।

খুশি খাতুনের মেয়ে সাদিয়া করিম জানান, এক বছর আগে এক আত্মীয় আমাদের পার্সিয়ান বিড়ালের দুটি বাচ্চা উপহার দিয়েছিলেন। তখন থেকে আমরা লালন-পালন করে আসছি। বিড়াল ছানা দুটি আমাদের খুব প্রিয় আর আপন হয়ে গেছে। এর মধ্যে একটি বিড়াল গত ৩ সেপ্টেম্বর হারিয়ে যায়। হারানোর পর আমরা খুব কষ্ট পাচ্ছিলাম। অবশেষে বিড়ালটি খুঁজে পেয়ে আমরা খুব আনন্দিত।

‎পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ কাজ শুরু করে। তদন্তের এক পর্যায়ে বিড়ালটি শহরের একটি বাসা থেকে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network