ভোলায় কলেজ অধ্যক্ষের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্বারক লিপি প্রধান
আপডেট সময় :
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ভোলায় কলেজ অধ্যক্ষের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্বারক লিপি প্রধান
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় নাজিউর রহমান কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে, ভোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতা মোবাশ্বের উল্লাহ নাইম সহ অনন্য বক্তারা বলেন, কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় মামলা হলেও অভিযুক্তরা এখনো গ্রেফতার হয়নি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার...
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় নাজিউর রহমান কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে, ভোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতা মোবাশ্বের উল্লাহ নাইম সহ অনন্য বক্তারা বলেন, কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় মামলা হলেও অভিযুক্তরা এখনো গ্রেফতার হয়নি। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রধান করে।