1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ সভা

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ভোলায় চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি মোকাম্মেল মিশুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল আলম সজিবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার সাংবাদিক সমাজ। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধায় ভোলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে গণমাধ্যমের মুক্ত কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।” বক্তারা অবিলম্বে আশরাফুল আলম সজিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মোকাম্মেল মিশুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— ভোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলাইমান, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুনু রায়হান ও সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. ইউনুস শরীফ, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ, এস এ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন এবং ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের সদস্য সচিব মীর মোশারফ অমিসহ আরও অনেকে।
এ সময় ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ভোলা জেলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ভোলা জেলা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network