1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও খাতা-কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। গলাচিপা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আ. ওহাব মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. দুলাল ঢালী। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রুকাইয়া হুদা, আল-আমিন ও মো. মিয়াদ সিকদার। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে কলেজের শিক্ষার্থীরা গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নাসরিন জাহান এবং প্রভাষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. হাসান আলী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network