1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের মিছিল

  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য এবং দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদল।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদার উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন ও স্থানীয় যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে যুবদল নেতারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট চালিয়েছে। তারা বর্তমানেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেন বক্তারা।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজপথে যুবদল সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ওপর কোনো ধরনের হামলা বা জুলুমের চেষ্টা করা হলে তা সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network