1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা।

বুধবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাহুতকাঠী বন্দর থেকে ভ্যান র‌্যালিটি বের হয়ে আবুল কালাম কলেজ এলাকা ঘুরে নতুনহাট স্টেশনে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন শিহাব। এতে দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন এলাকার তিন শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

গণসংযোগকালে শিহাব মোল্লা বলেন, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন তাঁকে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জনগণের সঙ্গে গণসংযোগ ও প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী তিনি মাঠে কাজ করছেন।

তিনি আরও বলেন, গণসংযোগে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নবাসীর জন্য কাজ করবেন এবং স্থানীয় সরকারের সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network