1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিনের চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৮, বরিশাল অঞ্চলের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জয়নাল আবেদীন ওরফে জানু মালের ছেলে জাহের মাল (৩৪) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. নিরব (৩৮)।

এসআরবি জানায়, এসআরবি-৮-এর বরিশালের ভোলা ক্যাম্প এবং এসআরবি-৩-এর ঢাকার মগবাজারের যৌথ অভিযানে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে প্রধান আসামি জাহের মালকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলায় আরেকটি অভিযানে একই মামলার অপর আসামি নিরবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, ডাকাতি মামলার দুই আসামিকে আজ সন্ধ্যার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আগামীকাল শুক্রবার ভোলার আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, গত ১০ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে আলমারি ও স্যুটকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা করেন সৈয়দ আরাফাত রহমান চৌধুরী। মামলার পর লালমোহনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network