1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাসার নিচতলা থেকে তরুণ উদ্যোক্তার মোটরসাইকেল চুরি ভোলায় ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার বরিশালে কৃষক কার্ড পেলেন ২৩৬২ জন লালমোহনে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় ১ হাজার ৬২৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব বরগুনায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন আইন শিক্ষার্থীদের ন্যায়বিচার ও দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে : ববি উপাচার্য ঝালকাঠিতে বিএনপি নেতার ইন্ধনে বসতঘর ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, অভিভাবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগে অপর এক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগে বুধবার দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করেন তার বাবা নাহিদ শেখ।

পরে তিনি একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন এবং মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক অন্য শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধর করেছেন। বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানিয়ে সমাধানের চেষ্টা না করে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা ঠিক হয়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণির কক্ষে ঢুকে শিক্ষার্থীকে তুলে আছাড় দেওয়া ও মারধরের দৃশ্য বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network