1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে বিএমজিটিএর ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড ‘ডিসেম্বরে আ. লীগ আসছে, এ ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না’ পিরোজপুরে ভারতীয় কাপড়বোঝাই ট্রলার জব্দ পিরোজপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম ও ছেলেকে গুলি, টাকা-স্বর্ণালঙ্কার লুট টঙ্গীতে ১০ ককটেল ও যুবলীগ-ছাত্রলীগের দুটি ব্যানার উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা থাকা জমি নিয়ে নোটিশ, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে আগুন বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী

পিরোজপুরে বিএমজিটিএর ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (ইগএঞঅ) পিরোজপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিএমজিটিএ এর কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক টি এম মনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান লোটাস, যুগ্ম মহাসচিব মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মোশতাক আহমেদ এবং নির্বাহী সদস্য মো. ওহিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন পিরোজপুর জেলা কমিটির সদস্যসচিব মো. মিজানুর রহমান।

এ সময় বক্তব্য দেন বিএমজিটিএ পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন, ভাণ্ডারিয়া শাখার সভাপতি সহকারী অধ্যাপক বশীর উদ্দিন, শিক্ষক সাব্বির আহমেদ, প্রভাষক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক নাদিরা পারভীন ও সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক টি এম মনোয়ার হোসেন পলাশকে সভাপতি এবং মঠবাড়ীয়া আব্দুল ওহাব মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি এস এম ইব্রাহিম, সহ-সভাপতি মো. বশীর উদ্দিন, মহিলা সহ-সভাপতি খন্দকার নাদিরা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রিয়াজ মাহমুদ মিঠু এবং মো. সাব্বির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network