1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হরমুজ প্রণালির কাছে ২ তেলবাহী ট্যাংকারে হামলা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, সীমানার খুঁটি ভাঙচুর ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান অসুস্থ গরু জবাই, মাংস পুঁতে কসাইকে জরিমানা ভারতে ককরোচদের বিক্ষোভে গিয়ে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক হরমুজ প্রণালির কাছে ২ তেলবাহী ট্যাংকারে হামলা স্লিপার বাস নিয়ন্ত্রণে আসছে সরকারের নতুন নীতিমালা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

হরমুজ প্রণালির কাছে ২ তেলবাহী ট্যাংকারে হামলা

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। তবে দুটি ঘটনাতেই কোনো নাবিক হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, প্রথম ট্যাংকারটি হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় হামলার শিকার হয়। এতে জাহাজে অল্প সময়ের জন্য আগুন ধরে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলে জাহাজটি আবার যাত্রা শুরু করে।

এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়। জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

দুটি ঘটনায়ই হামলায় কী ধরনের বস্তু ব্যবহার করা হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইউকেএমটিও। ঘটনাগুলো তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে অঞ্চলটির সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এরপর ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি অনুমোদনহীনভাবে জলসীমা অতিক্রমের অভিযোগে কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক হামলার ঘটনায় হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network