1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে নোটিশ বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মিছিলে পুলিশের বাধা শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প হতে পারে না : প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত দুদিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ১ হাজার গাড়ি ডাম্পিং ও ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার (১ ও ২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে- ১ হাজার ৪৭১টি। এর মধ্যে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি ও ৫১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মতিঝিল ও ওয়ারী বিভাগে ৫২৫টি করে, উত্তরা বিভাগে ৫২২টি, মিরপুরে ৪৪০টি, তেজগাঁওয়ে ২১৩টি, রমনায় ২১০টি এবং লালবাগে ১৫৫টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network