1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: ছারছীনার পীর ছাহেব - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি গণতন্ত্রের সংস্কৃতি ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন কর্মঘণ্টায় হিজলা ইউএনও কার্যালয়ে তালা, নেই কর্মকর্তা-কর্মচারী

মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: ছারছীনার পীর ছাহেব

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী (সা.)-কে বিদ্যুৎ সরবরাহকারী তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগে গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ এবং যেকোনো অপতৎপরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

এক প্রতিবাদবাণীতে তিনি বলেন- মসজিদে নববী (সা.)-এর সেবাদানকারী একটি বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। যে উদ্দেশ্যেই এ ধরনের হামলা সংঘটিত হয়ে থাকুক, পবিত্র মদিনার নিরাপত্তা এবং মসজিদে নববীর সেবাব্যবস্থাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। হারামাইন শরীফাইনের পবিত্রতা ও নিরাপত্তার প্রশ্নে মুসলমানদের আবেগ-অনুভূতির সঙ্গে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন বিষয়ক জোটের ভাষ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ভোরে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলা হয়। ওই কেন্দ্রটি মসজিদে নববী (সা.)-এ বিদ্যুৎ সরবরাহ করে। জোটের দাবি, তদন্ত ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষার ভিত্তিতে হামলায় হুথি মিলিশিয়ার সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে।

ছারছীনার পীর ছাহেব আরও বলেন, “পবিত্র মক্কা ও মদিনা মুনাওয়ারার নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা গোটা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। এখানে কোনো যুদ্ধ, রাজনৈতিক সংঘাত কিংবা প্রতিহিংসার লক্ষ্যবস্তু হতে পারে না। এ ধরনের দুঃসাহস, অপতৎপরতা বা উসকানি মুসলিম উম্মাহ কোনোভাবেই বরদাশত করবে না। হারামাইন শরীফাইনের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু সৌদি আরবের বিষয় নয়; এটি বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ের দাবি।

তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কঠোর সতর্কতা উচ্চারণ করে বলেন, “পবিত্র স্থানসমূহকে সংঘাতের রাজনীতি ও সামরিক কর্মকাণ্ডের আওতায় আনার অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা, উসকানি কিংবা দুঃসাহসের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

তিনি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মদীনা মুনাওয়ারার নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ, ওলামায়ে কেরাম এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পবিত্র স্থানগুলোর নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network