1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি গণতন্ত্রের সংস্কৃতি ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন কর্মঘণ্টায় হিজলা ইউএনও কার্যালয়ে তালা, নেই কর্মকর্তা-কর্মচারী

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের কালিয়াকৈরে মায়ের কাছে মাদকের টাকা চেয়ে না পেয়ে মারধরের চেষ্টার অভিযোগে নাহিদ (২৫) নামে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন।

দণ্ডপ্রাপ্ত নাহিদ উপজেলার আটাবহ ইউনিয়নের শাহজাহান মিয়ার ছেলে। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নাহিদ তার মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন।

মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মায়ের ওপর চড়াও হন এবং মারধরের চেষ্টা করেন।

এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নাহিদকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় নাহিদের মা নাসিমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগ, এর আগেও নেশার টাকা না পেয়ে নাহিদ তার মাকে মারধর করেছেন।

পরে শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে নাহিদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চলমান থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network