1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি গণতন্ত্রের সংস্কৃতি ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন কর্মঘণ্টায় হিজলা ইউএনও কার্যালয়ে তালা, নেই কর্মকর্তা-কর্মচারী

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, বিষয়টি আদালতের সম্পৃক্ততায় একটি সুসংগঠিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। তাই ফেরত পাঠানোর নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।শনিবার (৩ সেপ্টেম্বর) ‘বে অফ বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর একটি সেশনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ত্রিবেদী জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এরই মধ্যে এ বিষয়ে দেশটির অবস্থান একাধিকবার পরিষ্কার করেছেন। ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রশ্নেও একই ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে বলে জানান তিনি।

শেখ হাসিনা কীভাবে ভারতে গেলেন, তা ব্যাখ্যা করে হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির কারণে তিনি ভারতে এসেছিলেন। ত্রিবেদীর ভাষায়, ‘একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল।’

তিনি আরও বলেন, ওই সময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল এবং ভারতও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং পরিস্থিতির বাস্তবতায় ভারতকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।

বাংলাদেশের নিরাপত্তা প্রসঙ্গে ত্রিবেদী বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। নিজেদের নিরাপত্তা ও স্বার্থের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের সরকার ও জনগণের রয়েছে। একইভাবে ভারতেরও নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার অধিকার রয়েছে।

দুই দেশের সম্পর্ককে শুধু লেনদেনের দৃষ্টিতে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। মতপার্থক্য থাকলেও তা সমাধানের পথ হিসেবে সংলাপ, আলোচনা ও পারস্পরিক যোগাযোগের ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এই সম্পর্কের ভিত্তি হলো আস্থা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network