1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কোয়েল মল্লিককে রাজ্যসভার টিকিট দিলো বিজেপি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি গণতন্ত্রের সংস্কৃতি ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন কর্মঘণ্টায় হিজলা ইউএনও কার্যালয়ে তালা, নেই কর্মকর্তা-কর্মচারী

কোয়েল মল্লিককে রাজ্যসভার টিকিট দিলো বিজেপি

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপির প্রার্থী হিসেবে ফের রাজ্যসভায় যাওয়ার দৌড়ে নামলেন বাংলা সিনেমার এই পরিচিত মুখ।

চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন কোয়েল। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার আগেই জুলাই মাসে তিনি পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া আসনটিতেই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর ওই শূন্য আসনে ভোট হবে। দিনটি দুর্গাপূজার মহাসপ্তমী। ফলে উৎসবের আবহেই রাজ্যসভার এই উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে।

প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে তিনি নিষপাল সিংকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় এই অভিনেত্রী এর আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এবার বিজেপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোয়েল মল্লিকের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network