1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি গণতন্ত্রের সংস্কৃতি ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন কর্মঘণ্টায় হিজলা ইউএনও কার্যালয়ে তালা, নেই কর্মকর্তা-কর্মচারী

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ জাফর হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার একটি দল কোটখালী সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে পাঁকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় জাফর হাওলাদারকে আটক করে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাফর হাওলাদার কোটখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. মতলেব হাওলাদার এর ছেলে।

গলাচিপা থানার পুলিশ জানায়, এ ঘটনায় গত শনিবার (৩ অক্টোবর) থানায় মামলা করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network