1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সুন্দরবনের পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলির মুখে পলায়ন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে নোটিশ বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মিছিলে পুলিশের বাধা শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প হতে পারে না : প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সুন্দরবনের পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলির মুখে পলায়ন

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা করে বনদস্যুরা। এসময় বনরক্ষীরা গুলি চালিয়ে ডাকাতদের সেই চেষ্টা পণ্ড করে দেয়।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দ্য ওয়েভ ২’-এ ডাকাতির চেষ্টা করে ডাকাত দল। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান ইমরান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে অজ্ঞাত পরিচয়ের একটি বনদস্যু বাহিনীর সদস্যরা ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় নোঙর করা ‘দ্য ওয়েভ ২’ জাহাজের দিকে এগোতে থাকে। সাগরে থাকা জেলেরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মোবাইল ফোনে বন বিভাগকে খবর দেন।

তাৎক্ষণিক বনরক্ষীরা নিজেদের বোট নিয়ে বনদস্যুদের ধাওয়া করে এবং তাদেরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করে। বনরক্ষীদের গুলির মুখে দস্যুরা তাদের ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়। বর্তমানে ‘দ্য ওয়েভ ২’সহ অপর একটি পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ কটকায় নিরাপদে অবস্থান করছে।

জাহাজ দুটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন বলে জানা যায়। এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের আসার ঘটনাটি অত্যন্ত আশঙ্কাজনক।

এর আগে এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে।’ দস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাত্রিকালীন টহল জোরদার ও চালু করা জরুরি বলে মনে করেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network