1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর  - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী শুটিং সেটে আগুন, অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী মুরগির খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে পাঠদান প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার গলাচিপায় ম্যানগ্রোভ প্রকল্পের ৪ শতাধিক গাছ স্কেভেটর দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি গণতন্ত্রের সংস্কৃতি ধাপে ধাপে গড়ে ওঠে: রাষ্ট্রপতি বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিসিসি প্রশাসক কাপের উদ্বোধন কর্মঘণ্টায় হিজলা ইউএনও কার্যালয়ে তালা, নেই কর্মকর্তা-কর্মচারী

বরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর 

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
রাহাদ সুমন, বরগুনা থেকে: বরগুনায় কথিত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার কালবেলার সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক জামিন শুনানির দিন মঙ্গলবার (৬ অক্টোবর) ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করে আসাদ সবুজের আইনজীবী এ্যাডভোকেট মতিন জানান, আদালতে রবিবার তার জামিনের জন্য আবেদন জানালে বিজ্ঞ বিচারক মঙ্গলবার ( ৬ অক্টোবর) শুনানির দিন ধার্য করেছেন। এ সময় আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে এডভোকেট মোস্তফা কাদের ও এডভোকেট বাবুল দাস সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ বিচারক তার জামিন শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেছেন।
উল্লেখ্য গত ১ অক্টোবর রাতে  সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ মামলায় আরো ১৩জন আসামি রয়েছে। এতে এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে ১কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।
সাংবাদিক আসাদ সবুজ বরগুনার জনৈক সুভাষ ঘোষের দ্বারা সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের  অভিযোগ অনুসন্ধান করতে যাওয়ায় মামলায় তাকে আসামি করা হয়। পুলিশের পক্ষ থেকে মামলাটি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয়েছে।
 এদিকে আসাদ সবুজকে গ্রেফতারের নামে অমানবিক জুলুম, পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশ সুপার কুদরত ই খুদা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network