1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী তাঁতীদল নেতা মানিক গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, ফেরত পাঠাল বিজিবি হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত গলাচিপায় দুর্গাপূজার শেষ প্রস্তুতি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠীতে নিজ ঘরে মধ্যবয়সী এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত জেসমিনের কথিত দ্বিতীয় স্বামী মূল আসামি পিরোজপুর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারকে মাদারীপুর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে এসআরবি-৮। গ্রেফতারের পর আসামিকে রবিবার দিবাগত রাতে কাউখালী পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে জেসমিন বেগম (৫০)কে ধর্ষণ ও হত্যা করে তার ঘরের আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পারতে এসে নারীকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে সে ঘরের ভিতরে খাটের উপরে গৃহবধূর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত জেসমিন বেগম একই গ্রামের মৃত: আফজাল খানের বড় মেয়ে এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কেরামত আলীর স্ত্রী। কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পর তিনি ছোট মেয়েকে নিয়ে ওই বাড়িতে করতেন।
নিহত জেসমিন পরিবারের কেউকে না জানিয়ে তার  একসময়ের ঘনিষ্ঠ পিরোজপুর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক, জিয়ানগর উপজেলার ভবানীপুর ঘোষের হাট এলাকার মানিক হাওলাদারকে বিয়ে করেন। কিছু দিন পরে তাদের ভিতরে  টাকা-পয়সাকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের ভাই নাজির হোসেন অভিযোগ করেন, তার বোনকে গণধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার দাবি, প্রধান অভিযুক্তের কাছে তার বোন জেসমিনের প্রায় ছয় লাখ টাকা পাওনা ছিল। হত্যার পর ঘরে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
হত্যার ঘটনায় মৃত্যু জেসমিনের মেয়ে কাকন মনি বাদী হয়ে কাউখালী থানায়, ধর্ষণ, নির্যাতন করে হত্যা ও লুটপাটের মামলা করেছেন।  কাউখালী থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এসআরবি এর সহায়তায় মামলার প্রধান আসামিকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পালানোর পথে তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জেসমিনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশি কার্যক্রম অব্যাহত আছ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network