1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ছিনতাইকারী ধরতে গিয়ে আহত কনস্টেবলের মৃত্যু ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে নোটিশ বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করল বিএসএফ বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির মিছিলে পুলিশের বাধা শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প হতে পারে না : প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা এবং শিক্ষা ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেন না; তারা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাই শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা, তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অবদানের বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network