1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নাঈম তালুকদার, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. তামিম সরদার সহ নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং গণমাধ্যমের সঙ্গে প্রশাসনের সমন্বয় নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী বলেন, “পিরোজপুরের সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করা হবে। জেলার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক পরামর্শ প্রশাসনের কাজে সহায়ক ভূমিকা রাখবে।
সভায় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে পিরোজপুরে স্বাগত জানান এবং জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network