1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ে জরুরি অভিভাবক সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, ফেরত পাঠাল বিজিবি হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত গলাচিপায় দুর্গাপূজার শেষ প্রস্তুতি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ে জরুরি অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার বিষয় নিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হামিদা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান। সভায় ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মোল্লা জমাদ্দার, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার এবং অভিভাবক মো. মহাসিন ও মো. লিটন তালুকদার বক্তব্য দেন। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত এবং এর ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়। এ ছাড়া অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের বিষয়টি সভায় তুলে ধরা হয়। তদন্তের পর তার বিষয়ে বিভাগীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও অভিভাবকদের অবহিত করা হয়।

সভায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা কামনা করা হয়। মোঃ তরিকুল ইসলাম ভাণ্ডারিয়া, পিরোজপুর। ০১৭১০০২০৩৮২

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network