1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, যুবককে তুলে নিয়ে চোখ নষ্টের অভিযোগ ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার ভারতীয় মা-মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ, ফেরত পাঠাল বিজিবি হরমুজে পানামার পতাকাবাহী জাহাজে হামলায় ১১ ভারতীয় নাবিক আহত গলাচিপায় দুর্গাপূজার শেষ প্রস্তুতি ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় সংবাদ সম্মেলন

ভোলায় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। জব্দ করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভোলার ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ সয়াবিন তেল নেয়ার খবর পাওয়া যায়। পরে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যান থেকে ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ওমর ফারুক (৫৫)কে আটক করা হয়েছে। ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আলম বলেন, দৌলতখান রুটে চট্টগ্রামগামী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে তেল খালাস করে স্থানীয়ভাবে বিক্রি এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, জব্দ করা তেল ও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network