1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

ভোলায় ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল ছিনতাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে এক নারীর তথ্য নেয়ার পর ‘লাইভ ভেরিফিকেশন’ ছবি তোলার কৌশলে কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুই যুবক। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে আসে। তারা নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড করে দেয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। এরপর বিভিন্ন কৌশলে রোশনা বেগম ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে।

একপর্যায়ে তারা জানায়, ফ্যামিলি কার্ডের জন্য ‘লাইভ ভেরিফিকেশন’ করতে হবে। এ জন্য মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকাতে বলা হয় রোশনা বেগমকে। তিনি ক্যামেরার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এক যুবক তার কান থেকে স্বর্ণের দুল টান দিয়ে নিয়ে যায়। পরে কিছু বুঝে ওঠার আগেই দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাচড়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ঘটনাটি শুনেছি। এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। বিভিন্ন কৌশলে তারা সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। সবাইকে সতর্ক থাকতে হবে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network