1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং! তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা ও ভিডিও চিত্র ধারণের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ শিন্নি নিয়ে মারামারি, আহত ১ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি বন্ধুত্বের ৫ দশকে নতুন অংশীদারিত্বের সন্ধানে জাপান শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং! তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা ও ভিডিও চিত্র ধারণের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
মো: মেহেদী হাসান, ​কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেচরি গ্রামে বান্দাকাটা-কৈখালী সংযোগ সড়কে একটি ছোট নালার ওপর নির্মাণ করা হচ্ছে প্রায় কোটি টাকা ব্যয়ের একটি ব্রিজ। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই নির্মাণকাজে বড় ধরনের নিয়মবহির্ভূত কাঠামোগত অনিয়মের মারাত্মক অভিযোগ উঠেছে।
​স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ব্রিজটির নির্মাণকাজে শতভাগ লোহার (স্টিল) সাটারিং ব্যবহারের কথা থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাজের শুরুতে মাত্র আনুমানিক ২০ শতাংশ লোহার সাটারিং ব্যবহার করা হলেও বাকি পুরো অংশেই ব্যবহার করা হয়েছে মানহীন কাঠ ও বাঁশের সাটারিং। সম্প্রতি এই ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, অপরিকল্পিত ও দুর্বল কাঠের সাটারিং ব্যবহারের ফলে সদ্য ঢালাই হওয়া ব্রিজটির ভারসাম্য যেকোনো মুহূর্তে নষ্ট হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
​এ বিষয়ে তদারককারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানায়, ঢালাইয়ের দিন সংশ্লিষ্ট কর্মকর্তারা সাইটে উপস্থিত ছিলেন। ঢালাইয়ে কাঠের ব্যবহারের কথা স্বীকার করে এক কর্মকর্তা বলেন, “কিছু কিছু জায়গায় কাঠ ব্যবহার করা হয়েছে।” তবে সরকারি নকশা ও চুক্তি অনুযায়ী শতভাগ স্টিল সাটারিংয়ের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কীভাবে কাঠের ব্যবহার মেনে নেওয়া হলো—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা তারা দিতে পারেননি।
​ঘটনার অনুসন্ধানে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা যখন ঘটনাস্থলে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে যান, তখন বাধার মুখে পড়েন। অভি নামে এক ব্যক্তি নিজেকে সাইট ম্যানেজার পরিচয় দিয়ে সাংবাদিকদের কাজে সরাসরি বাধা সৃষ্টি করেন। শুধু তা-ই নয়, সাংবাদিকদের তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা তৈরি করতে তিনি নিজের মোবাইল দিয়ে পাল্টা সাংবাদিকদের ভিডিও চিত্র ধারণ করেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও চাপ সৃষ্টির চেষ্টা করেন।
​একটি ছোট নালার ওপর বিশাল অঙ্কের সরকারি খরচে নির্মিত এই ব্রিজটির দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা এখন চরম প্রশ্নের মুখে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ব্রিজটির সুরক্ষায় নির্মাণকাজ দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network