1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় মাদক ও মিষ্টির কারখানায় অভিযান যুবকের কারাদণ্ড, কারখানা মালিককে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ শিন্নি নিয়ে মারামারি, আহত ১ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি বন্ধুত্বের ৫ দশকে নতুন অংশীদারিত্বের সন্ধানে জাপান শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় মাদক ও মিষ্টির কারখানায় অভিযান যুবকের কারাদণ্ড, কারখানা মালিককে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান ও ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।

পৃথক দুই অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও মিষ্টিতে অননুমোদিত রং ব্যবহারের দায়ে এক কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অনিক দাস (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অনিক দাস পূর্ব ভাণ্ডারিয়া এলাকার সুজন দাসের ছেলে। অন্যদিকে, একই দিন দুপুরে উপজেলার আদি ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, দধি এবং মিষ্টিতে অননুমোদিত রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোস্তফা হাওলাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোস্তফা হাওলাদার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দাদন আলী হাওলাদারের ছেলে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য রাখা ছানা জব্দ করা হয়। পরে জব্দ করা ছানা আইন অনুযায়ী ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে অননুমোদিত রং ব্যবহারের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network