1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে চুরির অপবাদে শিক্ষার্থীকে মারধর, শিক্ষকের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ শিন্নি নিয়ে মারামারি, আহত ১ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি বন্ধুত্বের ৫ দশকে নতুন অংশীদারিত্বের সন্ধানে জাপান শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

লালমোহনে চুরির অপবাদে শিক্ষার্থীকে মারধর, শিক্ষকের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় চুরির অপবাদে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার দুপুরে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী মো. জুবায়ের উপজেলার কচুয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ইউএনওর কাছে দেওয়া লিখিত আবেদনে শিক্ষার্থী জুবায়ের অভিযোগ করে, গত মঙ্গলবার (৬ অক্টোবর) কচুয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে একটি বই খুঁজতে যায় সে। তবে বইটি না পেয়ে সেখান থেকে চলে যায় জুবায়ের। এ সময় ল্যাবের কোনো কেমিক্যাল বা অন্য কোনো সামগ্রী সে নেয়নি বলেও আবেদনে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, বুধবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হলে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক জুয়েল হাওলাদার তাকে মাঠ থেকে ডেকে বিজ্ঞান ল্যাবে নিয়ে যান। সেখানে শিক্ষক তার বিরুদ্ধে ল্যাবের সামগ্রী চুরির অভিযোগ তোলেন।

জুবায়ের অভিযোগটি অস্বীকার করলেও শিক্ষক তার কথা না শুনে তাকে মারধর করেন। মারধরের একপর্যায়ে হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে তার মুখমণ্ডলে আঘাত করা হয়। এমনকি টেবিলের নিচে মাথা রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, জুবায়েরের কয়েকজন সহপাঠী শিক্ষককে থামানোর চেষ্টা করলেও তিনি মারধর বন্ধ করেননি। পরে জুবায়ের জানতে পারে, বিজ্ঞান ল্যাবের সামগ্রী হারানোর ঘটনায় ওই শিক্ষকের ছেলে ও বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জাবেদের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে।

শিক্ষার্থীকে মারধরের অভিযোগের বিষয়ে শিক্ষক জুয়েল হাওলাদার বলেন, ঘটনা সত্য। ছেলেটি বেয়াদবি করায় তাকে দুটি থাপ্পড় দিয়েছি। হাতে হোন্ডার চাবি থাকায় তার মুখে একটু দাগ হয়ে গেছে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, এ ঘটনায় একটি লিখিত আবেদন পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network