1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ে থাকা অবস্থায় একে একে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে-অষ্টম শ্রেণির ছাত্রী তাইফা, দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা, অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া, দশম শ্রেণির ছাত্রী মিম, সপ্তম শ্রেণির ছাত্রী লাবিয়া, দশম শ্রেণির ছাত্রী নুসরাত, দশম শ্রেণির ছাত্রী সানজিদা এবং অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুউল্লাহ লিন্টন জানান, প্রথমে দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা দিতে এগিয়ে আসা কয়েকজন শিক্ষার্থীও একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে মোট ১০ শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এর আগে একইভাবে উপজেলার ধানখালী এমই মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। পরপর দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়ে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network