1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ শিন্নি নিয়ে মারামারি, আহত ১ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি বন্ধুত্বের ৫ দশকে নতুন অংশীদারিত্বের সন্ধানে জাপান শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলের মালিককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেলগুলো থেকে প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বড় স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হিলশা কিচেনকে ৩০ হাজার টাকা, মেজবান হোটেলকে ২০ হাজার টাকা এবং দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ও চাঁদপুর মডেল থানা-পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, অভিযান শেষে জব্দ করা এক মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আইন অমান্য করে ইলিশ বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network