1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ইলিশ বিক্রির দায়ে ৩ হোটেল মালিকের জরিমানা, ১ মণ ইলিশ জব্দ শিন্নি নিয়ে মারামারি, আহত ১ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম ভালো কাজের পাশে যুবকদের চাই: বরিশালের ডিআইজি বন্ধুত্বের ৫ দশকে নতুন অংশীদারিত্বের সন্ধানে জাপান শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় চাঁদা দাবিকে কেন্দ্র করে ১০ মামলার আসামিকে কুপিয়ে জখম, আহত অবস্থায় গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ড্রেজার থেকে চাঁদা দাবিকে কেন্দ্র করে মো. শহিদুল ইসলাম সুমন হাওলাদার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সুমন হাওলাদারের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের নতুন নলবুনিয়া এলাকায় মাওলানা জলিল মুফতি সাহেবের বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন হাওলাদার মাটিভাঙ্গা গ্রামের মো. আলী আকবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ড্রেজার ব্যাবসায়ী মোঃ সোহেল এর কাছ থেকে বুধবার রাতে সুমন সাড়ে ৪ হাজার টাকা চাঁদা নেয়। পরে আরও চাঁদা দাবি করলে ড্রেজারের মালিক টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় ড্রেজারটি ভাঙচুর করে সুমন।

এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে সুমন ফের ড্রেজার থেকে চাঁদার টাকা নিতে গেলে মালিক ও কর্মচারীদের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সুমন হাতে থাকা দা দিয়ে তাদের কোপানোর চেষ্টা করলে তারা তার কাছ থেকে দা কেড়ে নেন।

পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে সুমনের দুই পায়ে গুরুতর রক্তাক্ত জখম এবং মাথায় কোপের আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও ড্রেজারের কর্মচারীরা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়। ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ডাকাতি ও হত্যা মামলাসহ মোট ১০টি মামলার আসামি সুমন হাওলাদারকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বর্তমানে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network