1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শিন্নি নিয়ে মারামারি, আহত ১ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের কলাপাড়ায় পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ঝালাই মেশিন চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ বরিশালে ২১ জেলার শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে বেত্রাঘাত, ভিডিও ভাইরাল ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান বাউফলে দুর্গাপূজার ৬৫পূজামণ্ডপে , নিরাপত্তায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ২১ দিনের জেল মহালয়ায় কুয়াকাটা সৈকতে ভক্তদের ভিড়, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

শিন্নি নিয়ে মারামারি, আহত ১

  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুমার নামাজের পর শিন্নি বিতরণকে কেন্দ্র করে মৌলভীবাজারের জুড়ীর এক মসজিদে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে, আহত মুনিম আহমদকে (২৫) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জুমার নামাজের পর মসজিদে শিন্নি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি পর্যায়ে চলে যায়। এসময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ভাই রাশিদ আলী, তার ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১২ জন মুনিমের ওপর অতর্কিত হামলা চালান। এতে মুমিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলেও জানা গেছে।

আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাকপ্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেব।

এ বিষয়ে কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জুড়ী থানার এসআই কবির আহমদ বলেন, বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network