1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় থাকা যাবে না: খেলাফত মজলিসের আমির ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড ১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বরিশাল-ঢাকা মহাসড়কে মৃত্যুফাঁদ! ধসের কারণে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা দায়িত্ব নিতে অনীহা, চিপস কিনে দিয়ে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

কলাপাড়ায় পাঁচ বছরের মেয়েকে ফিরে পেতে বাবার আকুতি, নানার বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
এস এম আলমগীর হোসেন,  কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশা নিয়ে পালানো এবং পাঁচ বছরের নাতনি মীম আক্তারকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে নানা মনিরের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের মেয়েকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছেন বাবা মোঃ ফেরদাউস সিকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের আব্দুল মালেক সিকদারের ছেলে ফেরদাউস সিকদার তাঁর শ্বশুর মনির, শাশুড়ি রিনা বেগম ও তাঁদের ছোট জামাই মহসিনকে কলাপাড়ায় নিয়ে আসেন।
পরে মজিবুর সিকদারের কাছ থেকে ভাড়ায় একটি অটোরিকশা নিয়ে দেন। ফেরদাউসের ভাড়া বাসা থেকে অটোরিকশাটি চালাতেন তাঁরা। প্রায় ২০ দিন চালানোর পর অটোরিকশা ও পাঁচ বছরের শিশু মীম আক্তারকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকে অটোরিকশার ভাড়া ও বাসাভাড়ার জন্য ফেরদাউসকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ফেরদাউস জানান, শ্বশুরের সঙ্গে যোগাযোগ করে মেয়েকে ফিরিয়ে আনতে ঢাকায় গেলে সেখানে তাঁর বড় জামাই সোহাগ ও ছোট জামাই মহসিন ভাড়াটে লোকজন দিয়ে তাঁকে আটক করেন এবং নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁর মোবাইল ফোন, নগদ টাকা ও স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনার পর থেকে মেয়েকে ফিরে পেতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে ফেরদাউসের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network