1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় থাকা যাবে না: খেলাফত মজলিসের আমির ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড ১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বরিশাল-ঢাকা মহাসড়কে মৃত্যুফাঁদ! ধসের কারণে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা দায়িত্ব নিতে অনীহা, চিপস কিনে দিয়ে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগের অভিযোগ, হয়রানির দাবি পরিবারের

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘেরে ওষুধ প্রয়োগে মাছ নষ্টের অভিযোগ উঠেছে। পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মোঃ বকু তালুকদারের বিরুদ্ধে একটি পরিবারকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করা হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য সজীব তালুকদার অভিযোগ করে বলেন, তিনি ও মঞ্জু তালুকদার দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। শুক্রবার রাতে কয়েকজন মিলে বাড়ি যাওয়ার পথে তিনি বকু তালুকদারসহ কয়েকজনকে ঘেরে ওষুধ প্রয়োগ করতে দেখেন বলে দাবি করেন।
মঞ্জু শিকদারের স্ত্রী রেখা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বকু তালুকদার তাদের নানাভাবে হয়রানি করে আসছেন। প্রতিবছর ঘেরে ওষুধ প্রয়োগ করে মাছ নষ্ট করা, ছাগল নিয়ে যাওয়া এবং ক্ষেতের ক্যারেক্টারের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
রেখা বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত মোঃ বকু তালুকদারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network