1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আঙুলের কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড চালু করেছে : শামা ওবায়েদ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় থাকা যাবে না: খেলাফত মজলিসের আমির ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড ১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বরিশাল-ঢাকা মহাসড়কে মৃত্যুফাঁদ! ধসের কারণে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা দায়িত্ব নিতে অনীহা, চিপস কিনে দিয়ে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

আঙুলের কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড চালু করেছে : শামা ওবায়েদ

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, আপনারা ফেব্রুয়ারিতে যে ভোট দিয়েছেন, সেই আঙুলের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এমন মন্তব্য করেছেন ।
‎
‎শনিবার (১০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎উপজেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা আফরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ফ্যামিলি কার্ডের কথা শুনিনি। কোনো সরকারের আমলে এ ধরনের উদ্যোগ দেখিনি। হতদরিদ্র পরিবারগুলোর কথা, বিশেষ করে ওই পরিবারের নারীদের কথা চিন্তা করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

‎তিনি বলেন, দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বিএনপির একটি যুগান্তকারী পদক্ষেপ। তৃণমূল পর্যায় থেকে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎প্রশিক্ষণ কর্মশালায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কে কোন রাজনৈতিক দলের সমর্থক, তা বিবেচনায় না নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
‎
‎তিনি বলেন, আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন, তাহলে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। কে কোন দল করে, সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন।
‎
‎কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় নেতারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network