1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় থাকা যাবে না: খেলাফত মজলিসের আমির ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড ১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বরিশাল-ঢাকা মহাসড়কে মৃত্যুফাঁদ! ধসের কারণে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা দায়িত্ব নিতে অনীহা, চিপস কিনে দিয়ে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামায় বলিডউ তারকা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি দেশটির তারকা অভিনেতা আমির খানের ভাগ্নে।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টি বিক্ষোভের আয়োজন করে। সেখানে যান অভিনেতা ইমরান খান। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তিনি পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, আটক হওয়ার পরও আতঙ্কিত হননি তিনি।

রাজধানী দিল্লির যন্তরমন্তরে এদিন সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেখানে কাউকে পৌঁছাতে দেয়নি। উল্টো ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ নেতাকে দিল্লির বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা এখনো পুলিশের জিম্মাতেই আছেন।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে তারা কাউকে জড়ো হওয়া বা বিক্ষোভ করার অনুমতি দেননি। কারণ মুম্বাই হাইকোর্ট শুধুমাত্র আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন।

তবে বিক্ষোভকারীরা বলেছেন আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের জন্য তারা পুলিশের কাছে ইমেইল করেছিলেন। কিন্তু পুলিশের কাছ থেকে এ নিয়ে কোনো জবাব দেওয়া হয়নি।

দিল্লিতে আন্দোলনরত তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার সামাজিকমাধ্যমে এক পোস্টে রাহুল লিখেছেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”

সূত্র : এনডিটিভি

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network