1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ, স্বপ্নপূরণের ব্রত নিয়ে শুরু নতুন পথচলা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় চরমোনাই নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড় জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় থাকা যাবে না: খেলাফত মজলিসের আমির ভোলায় ৫ লাখ মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড ১২০ টন গম অবৈধ মজুদ, জরিমানা তিন লাখ টাকা দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল বরিশাল-ঢাকা মহাসড়কে মৃত্যুফাঁদ! ধসের কারণে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ভারতে মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক থেকে উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা দায়িত্ব নিতে অনীহা, চিপস কিনে দিয়ে দুই কন্যাশিশুকে রাস্তায় ফেলে গেলেন মা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ, স্বপ্নপূরণের ব্রত নিয়ে শুরু নতুন পথচলা

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন।

 

শনিবার সকালে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন বাচ্চু।

এ সময় তিনি বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ অর্জনে মনোযোগী হতে হবে। তিনি মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে পড়াশোনা, বই পড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির প্রভাষক মুশফিকুর রহমান দীপুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগী অধ্যাপক ফেরদাউসুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. জাহিদ হোসেন জামশেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুনায়েদুল ইসলাম নয়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষার্থীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা অনুসরণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network